-----------------------------------------
সেশন জটে লেখাপড়া হয়েছিল দেরি
মাস্টার্স চলাকালে জবও শুরু করি।
রবের দয়ায় লেখাপড়া হয়েছিল ইতি
জীবনের প্রথম জব, তা এখন স্মৃতি।
উনিশের শেষে এলো দেশে মহামারী
কর্মজীবনটা নিয়ে নিল কাড়ি।
হতাশায় শুরু হলো দুহাজার বিশ
সামনে কঠিন দিন, বেজে উঠল শীষ।
সাত মাস গত হলে নতুন এক দিনে
গাজীপুর চলে যাই প্রস্তুতি বিনে।
দীর্ঘ অপেক্ষা শেষে সাক্ষাৎ শুরু
ওনাদের লাগবে যে এক্সেলে গুরু।
সাক্ষাৎ শেষ করে বাড়ি ফিরি ফের
জীবন বদলে গেল, পাইনি তো টের।
দুহাজার বিশের নভেম্বরের শেষে
নতুন এক ঠিকানায় ডাক চলে আসে।
মা–বাবা, পরিবার সব ছেড়ে আসি
হয়ে যাই নাওজোরে গাজীপুরবাসী।
৫ জানুয়ারি ২০২৬
রাত ১০টা

